• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই : আইন উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল-ছবি সংগৃহীত
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল-ছবি সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “সেনাবাহিনী প্রধান ও প্রধান বিচারপতির সাক্ষাৎ সংক্রান্ত কোনো তথ্য তার জানা নেই। তিনি শুধু কয়েকটি পত্রিকায় ও অনলাইনে এ নিয়ে খবর ও গুজব দেখেছেন। এ ধরনের গুজব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।”

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সেনাপ্রধান মাঝেমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। তাই এটিকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখি না।”

কেয়ারটেকার সরকার নিয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, “এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে তিনি অবগত নন। তিনি জানান, সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের অবস্থান পরিষ্কার-ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যেই সব রাষ্ট্রীয় কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “গত এক বছরে পরিস্থিতি কখনো অবনতি হয়েছে, আবার কখনো উন্নত হয়েছে। তিনি বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী বা বিপ্লব-পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকতেই পারে। এর প্রভাব আইনশৃঙ্খলায়ও পড়ে। তবে আমরা অতীতে এ ধরনের পরিস্থিতি সামাল দিয়েছি, ইনশাল্লাহ এবারও ভালো হবে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস