• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ক্যাম্পাসে ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল ঢাবি

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ ও স্লোগান উঠে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল করে। তারা স্লোগান দেন-‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার?’, ‘হাইকোর্টের প্রহসন মানি না’, ‘ডাকসু ডাকসু’, ‘দিতে হবে, দিতে হবে-ডাকসু দিতে হবে’।

শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “আওয়ামী-বামদের ষড়যন্ত্রে ডাকসু স্থগিতের রায় মানি না। যথাসময়ে ডাকসু নির্বাচন হতে হবে।”

এজিএস পদপ্রার্থী ও বামপন্থি প্রতিরোধ পর্ষদ প্যানেলের জাবির আহমেদ জুবেল বলেন, “হাইকোর্ট দেখিয়ে ডাকসু নির্বাচন বন্ধ বা স্থগিত করা যাবে না। নির্বাচনের জন্য ঢাবির শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে