• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ডাকসু নির্বাচন

আদালতের রায় নিয়ে যা বললেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি সংগৃহীত
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্ধারিত সময়েই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। এর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন আবিদুল।

সোমবার (১ সেপ্টেম্বর) এ আদেশ দেওয়া হয়। এরআগে  ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়।

ঘোষিত তফশিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আদালত রিট আবেদনকারীকে শিবির প্যানেলের জিএস প্রার্থী ফরহাদের অভিযোগ নির্বাচনি ট্রাইবুনালে করার নির্দেশ দেন। ট্রাইবুনাল অভিযোগ গ্রহণ করে সব পক্ষের শুনানি নিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে