• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশে চেন্নাইয়ের এপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে যমুনা ফিউচার পার্কে সেন্টারটির উদ্বোধন করেন এপোলো হাসপাতালের সিইও নবীন ভি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এস গুরুপ্রসাদ, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিম, এপোলো হাসপাতাল।

নতুন এই সেন্টারের মাধ্যমে বাংলাদেশি রোগীরা সহজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা ইনভাইটেশন লেটার, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান, মেডিকেল গাইডলাইন এবং চিকিৎসা ব্যয়ের ধারণাসহ প্রয়োজনীয় সেবা পাবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে বাংলাদেশি রোগীরা চেন্নাইয়ের এপোলো হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সহজেই পেয়ে যাবেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
ছবি সংগৃহীত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির