• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবে এনবিআর

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাণিজ্য সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসে সব অংশীজনের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে। ‘মিট দ্যা বিজনেস’ নামের ওই অনুষ্ঠান প্রতি মাসের দ্বিতীয় বুধবার আয়োজন করবে প্রতিষ্ঠানটি।  

বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এসব তথ্য জানিয়েছেন।

এনবিআর সূত্রে জানা যায়, সব অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর ও ভ্যাট বিষয়ে মাঠ পর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের কাছে উপস্থাপন করতে পারবেন। এতে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 

এনবিআরের সঙ্গে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নং-৩০১) ব্যবসায়ী প্রতিনিধিদের চলতি মাসের সভাটি অনুষ্ঠিত হবে। সভায় যেসব ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণে ইচ্ছুক তাদেরকে নিচের গুগল ফরমটি পূরণ করে পাঠানোর জন্য অনুরোধ করেছে এনবিআর।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন