• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জাতীয় সনদ চূড়ান্ত করতে ঐকমত্য কমিশন সভা অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ চূড়ান্ত ও বাস্তবায়নের উপায় বিবেচনা করতে সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সনদ চূড়ান্ত করা এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশমালা পর্যালোচনা করা হয়। আজও কয়েকটি দল এ বিষয়ে মতামত জমা দিয়েছে। এসব মতামত বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় সনদ চূড়ান্ত করতে ইতোমধ্যে ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সভা করেছে ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ায় কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সনদ বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে মতামত আহ্বান করে। এ পর্যন্ত ২৬টি দলের পক্ষ থেকে মতামত পাওয়া গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস