• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ডাকসু নির্বাচনে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে দেওয়া তিনদিনের ছুটি কমিয়ে একদিন করা হয়েছে। ৮ ও ১০ তারিখের ছুটি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কেবল নির্বাচনের দিন ৯ তারিখ ছুটি থাকবে।

এর আগে নির্বাচন উপলক্ষে ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা ছুটি ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে প্রার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে ৭ তারিখের ছুটি বাতিল করে কমিশন।

এরপরও একাধিক প্রার্থী নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানায়। আজ ৮ এবং ১০ তারিখের ছুটিও বাতিল করল নির্বাচন কমিশন।

ছুটি বাতিল করলেও কেন্দ্র পুনর্বিন্যাসের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০০ বুথ থেকে ৭১০টি করা হয়েছে। নির্বাচনের দিন আমাদের শাটলগুলো চালু থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে