• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শামা ওবায়েদ:

গত ১ মাসে দেশে ঘটে যাওয়া ঘটনা ষড়যন্ত্রের অংশ

  নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এ.এম.
শেয়ার করুন 0
শামা ওবায়েদ-ছবি সংগৃহীত
শামা ওবায়েদ-ছবি সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, গত এক মাসে দেশে সংঘটিত খুন, নুরুল হক নুরের ওপর হামলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা কারণে বা সামান্য অজুহাতে সংঘর্ষ-সবই একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

তিনি অভিযোগ করে বলেন, “যারা বাংলাদেশকে গণতন্ত্রের পথে অগ্রসর হতে দিতে চায় না, শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানে উন্নতি চায় না এবং দেশকে পরনির্ভরশীল করে শোষণ করতে চায়-তারাই এসব ঘটনার পেছনে আছে।”

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শামা ওবায়েদ বলেন, “যতবার দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, ভোটাধিকার হরণ হয়েছে ও মানুষের মত প্রকাশের অধিকার খর্ব হয়েছে—ততবার বিএনপি মাঠে নেমেছে। গত ১৭ বছরে আমাদের অসংখ্য নেতা-কর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, শত শত জন কারাভোগ করেছেন। নগরকান্দা-সালথার মারুফকেও আমরা হারিয়েছি। এসব মামলার বিচার আজও শেষ হয়নি।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালাতে বাধ্য হন। তবে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে, খুন করেছে কিংবা গুলির নির্দেশ দিয়েছে-তারা এখনো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমান। সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান, আলিমুজ্জামান, আশরাফ আলী মুন্সী, মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি