• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ আজ (৪ সেপ্টেম্বর) কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে। ভারতের রাজগিতে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ইসলাম ও রোমান সরকার দলের মূল নায়ক ছিলেন।

এই জয়ের ফলে বাংলাদেশের বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সম্ভাবনা বেঁচে আছে। এশিয়া কাপে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ জাপানের মুখোমুখি হবে। পঞ্চম স্থান নিশ্চিত করতে পারলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে লাল-সবুজরা। এই ম্যাচে হারলে বাংলাদেশের জন্য পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে এবং সিরিজ জয়ী দলই বিশ্বকাপ বাছাইয়ের সুযোগ পাবে।

ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশগ্রহণ করেনি। পাকিস্তানের বিশ্ব হকির র‌্যাংকিং বেশ ভালোই। রাজনৈতিক বৈরীতার কারণে পাকিস্তান এশিয়া কাপ না খেললেও বিশ্ব হকির বাছাই খেলার সুযোগ প্রদানের জন্য এশিয়া কাপের ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের প্লে অফ খেলার সুযোগ রেখেছে এশিয়ান হকি ফেডারেশন।

বিশ্ব হকি ফেডারেশনের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ খেলবে। এশিয়া কাপে রানার্স আপ থেকে পঞ্চম স্থান অর্জনকারী দল বিশ্বকাপ বাছাই খেলবে। পাকিস্তান ও এশিয়া কাপে ষষ্ঠ স্থানের মধ্যকার দলের মধ্যে বিজয়ী দল এতে যোগ দেবে। এশিয়ার পাঁচ দলে বাছাই প্রক্রিয়া ও এশিয়া থেকে কয়টি দল বিশ্বকাপে খেলবে সেটি এখনো নির্ধারিত হয়নি। 

কাজাখস্তান বাংলাদেশের চেয়ে হকিতে অনেক পিছিয়ে। তাই এই ম্যাচে বাংলাদেশের জয় প্রত্যাশিতই ছিল। ম্যাচের দশ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। প্রথম কোয়ার্টারে স্কোরলাইন ১-০ ছিল। দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ২৮ মিনিটে রোমান সরকারের গোলে বাংলাদেশ ৩-০ গোলের লীড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। 

বিরতির পর দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রোমান আরেকটি গোল করেন। পরের মিনিটেই তৈয়ব আলী ফিল্ড গোল করলে স্কোরলাইন দাড়ায় ৫-০। ৩৭ মিনিটে কাজাখস্তান এক গোল পরিশোধ করে। চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ৫-১ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। 

কাজাখস্তান বাংলাদেশের সঙ্গে হারায় চাইনিজ তাইপের সঙ্গে সপ্তম-অষ্টম স্থানের জন্য লড়বে। চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারানো জাপানের পঞ্চম স্থান নির্ধারণী প্রতিপক্ষ বাংলাদেশ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না