• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

একটি দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : ডা. রফিক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। ছবি: সংগৃহীত
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। ছবি: সংগৃহীত

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনকে নস্যাৎ করে দেয়ার জন্য একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা যেমন স্বাধীনতা যুদ্ধেই বিরোধিতা করেছিলো, তেমনি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে চূড়ান্ত লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিলো তার বিরোধিতায়ও লিপ্ত হয়েছে ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. রফিক বলেন, ছাত্রজনতার আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সম্পৃক্ত হই। সমমনা সব দলের সাথে বৈঠকের পর জুলাই আন্দোলনে আমাদের সম্পৃক্ত হওয়ার কৌশল ঠিক করে দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, এদেশে ফ্যাসিবাদ চিরতরে দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছে তার বাস্তবায়ন হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ডা. শাখওয়াত হোসেন সায়ন্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি