• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলমান: উপদেষ্টা আদিলুর

  নাটোর প্রতিনিধি
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি-সংগৃহীত
গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি-সংগৃহীত

পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, তবে তাদের ষড়যন্ত্র এখনো চলমান বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন ও প্রতিহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার সকাল ৯টায় নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, ভেবে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। তাদের ষড়যন্ত্র চলমান। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে। তাকে দমন করতে হবে, প্রতিহত করতে হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণ তাদের দমন করবে এবং প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।’ 

সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়নাঘর ও মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘সেই অধিকার আদায়ে সংগ্রাম দমন করে। ফেরেশতার মতো একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশ আজ মুক্ত হয়েছিল।’ 

বিচার ও সংস্কার প্রসঙ্গে আদিলুর রহমান খান বলেন, ‘বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলমান চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এবং তৃতীয় কাজ হচ্ছে নির্বাচন। আমরা চেষ্টা করছি, সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করতে। এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ভিত্তিতে এ সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর।’

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ণ মন্ত্রাণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস