• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জেলায় জেলায় উঠান বৈঠক এনসিপির

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল হিসেবে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। এরপর থেকেই দলটি নানা ইস্যুতে রাজপথ, আলোচনা ও সমালোচনায় সরব।

গত জুলাইয়ে অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সারাদেশে জেলায় জেলায় ‘দেশ গড়তে পদযাত্রা’ করেছে দলটি। তবে সাম্প্রতিক সময়ে রাজধানীতে এনসিপির কোনো চোখে পড়ার মতো কর্মসূচি দেখা যাচ্ছে না, ফলে অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে-এনসিপি এখন কী করছে?

দলের সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে জেলা পর্যায়ে উঠান বৈঠক করে নতুন সংবিধান, বিচার ও সংস্কারের বিষয়গুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৈঠকে জুলাই সনদ ও নতুন সংবিধানসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে। এছাড়া, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মতামত শোনারও সুযোগ পাচ্ছে দল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, আগস্টের ৩১ থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত ২৭টি উপজেলায় ‘উঠানে নতুন সংবিধান’ শিরোনামে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখানে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটি এই উঠান বৈঠক থেকে জনগণের মতামত সংগ্রহ করছে। আখতার হোসেন বলেন, বৈঠকের মাধ্যমে রাষ্ট্রকাঠামো নিয়ে জনগণের ভাবনা বোঝা যাচ্ছে এবং নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাবের প্রতিফলনও দেখা যাচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি