• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বদরুদ্দীন উমর জনগণের স্বার্থে রাজনীতি করেছেন: ফখরুল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পি.এম.
শেয়ার করুন 0
বামধারার প্রখ্যাত বুদ্ধিজীবী, গবেষক ও লেখক বদরুদ্দীন উমর-ছবি সংগৃহীত
বামধারার প্রখ্যাত বুদ্ধিজীবী, গবেষক ও লেখক বদরুদ্দীন উমর-ছবি সংগৃহীত

বামধারার প্রখ্যাত বুদ্ধিজীবী, গবেষক ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করেছেন এবং কলম ধরেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু সংবাদ প্রকাশের পর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আমৃত্যু তিনি জনগণের স্বার্থে রাজনীতি করেছেন ও কলম ধরেছেন। রাজনীতির দুর্নীতিকরণের বিরুদ্ধে তিনি ছিলেন এক জলন্ত প্রতিবাদ। বিদ্যমান রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে তার মতো নির্ভিক মুক্তচিন্তার বুদ্ধিজীবীর বেঁচে থাকা খুব জরুরি ছিল।”

সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপি মহাসচিব বলেন, “লেখক, গবেষক, বামধারার বুদ্ধিজীবী ও শিক্ষক বদরুদ্দীন উমরের মৃত্যুতে আমি গভীরভাবে বেদনাহত। কৃষক ও শ্রমজীবী মানুষের এবং শোষণমুক্তি সংগ্রামের প্রেরণা ছিল তার লেখনি। ইতিহাসের নানা উত্থান-পতনের ঘটনা নিয়ে তিনি রচনা করেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ। আজীবন বাম প্রগতিশীল রাজনীতিতে সংশ্লিষ্ট মরহুম উমর সহজ-সরল, অনাড়ম্বর জীবনযাপন করেছেন এবং নিজ আদর্শে ছিলেন অবিচল।”

তিনি আরও বলেন, “কখনোই স্বৈরশাসকের ধমকে নিরব দর্শক হয়ে থাকেননি। বরং তার কথা ও লেখনিতে অন্যায়-অবিচারের স্বৈরতন্ত্রের মূলে প্রচণ্ড শক্তিতে কুঠারাঘাত করেছেন।”

বিবৃতিতে প্রয়াত বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি