• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

আত্মসমর্পণ করে কারাগারে যুবনেতা ইসহাক

  আদালত প্রতিবেদক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক থানার নাশকতার অভিযোগে করা এগারো মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার আদালতে আত্মসমর্পণ করার পর কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজের একাধিক আদালতে ৬ মামলায় ও ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। 

শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারকরা এসব মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ইসহাক সরকারের আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ইসহাক সরকারের বিরুদ্ধে বিগত সরকার মোট ৩৬৫টি মামলা করে। মামলাগুলোর মধ্যে ৬ মামলায় মহানগর দায়রা জজশীপের একাধিক আদালত তাকে ২২ বছর ৬ মাস কারাদণ্ড দেন। দায়রা আদালতের ৬টি মামলা ও সিএমএম আদালতের আরও ৫টি মামলায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর নাশকতার এক মামলায় যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও একই বছরের ৭ আগস্ট গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ইসহাক আলী সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৬৫টি মামলা করা হয়। এসব মামলার মধ্যে ১১টিতে সাজা দেওয়া হয় তাকে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা