• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

দুর্নীতি দমনে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার দুদক কমিশনারের

  নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পি.এম.
শেয়ার করুন 0
নেত্রকোনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিয়া মুহাম্মদ আলি আকবার আজিজী। ছবি: সংগৃহীত
নেত্রকোনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিয়া মুহাম্মদ আলি আকবার আজিজী। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিয়া মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, “আমরা যা ব্রিফিং দিই, তা বস্তুনিষ্ঠ। এর মধ্যে সামান্যতম লুকোচুরি নেই। প্রকৃত অর্থে দুষ্টের দমন ও শিষ্টের পালনেই আমাদের চেষ্টা।”

রোববার (৭ সেপ্টেম্বর) নেত্রকোনায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ পাবলিক হলে সরকারি দপ্তরের সেবা নিশ্চিত ও ভোগান্তি কমাতে আয়োজিত দুদকের দিনব্যাপী গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবাদমাধ্যমের কর্মীরাই জাতির বিবেক। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখছেন। দুদক জনগণকে নিপীড়নের প্রতিষ্ঠান নয়, বরং দুর্নীতির মতো কঠিন শিলা ভাঙার যন্ত্র। “সেই শিলা সাবানের ফেনা দিয়ে পরিষ্কার হবে না, কঠোর সিদ্ধান্ত নিয়েই ভাঙতে হবে”— যোগ করেন কমিশনার।

গণশুনানিতে জেলার ২৭টি দপ্তরের বিরুদ্ধে পাওয়া ৯৬টি অভিযোগ উত্থাপিত হয়। এর আগে ২৪ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন স্থানে বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ করা হয়।

অভিযোগ যাচাই করে দুদক পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. সালাহ উদ্দীনের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নেয়। এছাড়া জেলা সাব-রেজিস্টার অফিসের অতিরিক্ত নকলনবিশ আ. কুদ্দুস হারিস ও তল্লাশ কারক ওয়াফিজ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের লাইসেন্স স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার