• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক সচিব আবু আলম শহীদ খান। ছবি: সংগৃহীত
সাবেক সচিব আবু আলম শহীদ খান। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় বলা হয়, শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি।

তবে এই ব্যক্তিদের কখন, কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা খুদে বার্তায় জানানো হয়নি।

তবে ডিবির রমনা বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির বলেন, গতকাল রোববার রাতে রাজধানীর বোরাক টাওয়ার থেকে শহীদ খানকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি বলছে, রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়। এ সময় সাবেক সচিব শহীদ খান ছাড়াও আরও পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি