• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএফআইইউ প্রধান শাহীনুলের নিয়োগ বাতিল

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলাম। ছবি-সংগৃহীত
বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলাম। ছবি-সংগৃহীত

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপন বলা হয়, এএফএম শাহীনুল ইসলামের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ–৭ অনুযায়ী বিএফআইইউ–এর প্রধান কর্মকর্তার পদে চুক্তিভিক্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএফএম শাহীনুল ইসলামের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার জেরে বাংলাদেশ ব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি চার সদস্যের এ কমিটি গঠন করে। চলতি বছরের ৯ জানুয়ারি নিয়োগ পাওয়ার প্রায় সাড়ে সাত মাসের মাথায় শাহীনুল ইসলামের বিরুদ্ধে এই তদন্ত কমিটি গঠিত হয়।

তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুবকে। যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (তথ্যপ্রযুক্তি) মো. মতিউর রহমান। ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম সম্পর্কে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয় কমিটিকে। কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে শাহীনুল ইসলামকে বিএফআইইউ প্রধানের পদ থেকে সড়িয়ে দেওয়া হলো বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন