• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সাদিক-ফরহাদদের শুভেচ্ছা জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানায় প্লাটফর্মটি। কোনো সংগঠন বা প্লাটফর্মের পক্ষ থেকে এটাই প্রথম আনুষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপন।

বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থান-পূর্ব বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের মাটিতে দীর্ঘ দেড় দশক কোনো সুষ্ঠু ভোটের পরিবেশ ছিল না— অর্থাৎ ছাত্র-জনতার ভোটাধিকার প্রয়োগের লড়াই দীর্ঘদিনের। ছাত্র-জনতার দীর্ঘদিনের নানা ক্ষোভ ও বঞ্চনার মধ্যে অন্যতম ছিল ভোটাধিকার আদায়ের দাবি, সেসব নানা ক্ষোভেরই বহিঃপ্রকাশ ’২৪-এর জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। সুতরাং, ডাকসু-২০২৫ সেই অভ্যুত্থানেরই আকাঙ্ক্ষা ও অর্জনের ফসল। তারই ধারাবাহিকতায় গণতান্ত্রিক উত্তরণের প্রাথমিক ধাপ হিসেবে জাকসু, রাকসুসহ দেশের অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্বাস করে।

এতে আরও বলা হয়, এই ডাকসুর মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক যাত্রায় উত্তরণ করেছে। এই গণতান্ত্রিক যাত্রা যেন অব্যাহত থাকে, সে জন্য আমাদের সকল ছাত্র-জনতাকে একসঙ্গে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে, এই ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, তারা সবাই জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং সবার নির্বাচনী ইশতেহারও প্রায় কাছাকাছি। সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বান জানাচ্ছে, ডাকসুতে যারা জয়ী হয়েছেন, আপনাদের ওপর যে মহান দায়িত্ব অর্পিত হয়েছে, তা যেন সঠিকভাবে পালন করেন; দায়িত্ব পালনে ইনসাফ কায়েম করেন এবং সবাইকে সঙ্গে নিয়ে মিলেমিশে কাজ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি