• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ডাকসু নির্বাচনে বিজয়ীদের নুরের শুভেচ্ছা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পি.এম.
শেয়ার করুন 0
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর । ছবি: সংগৃহীত
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর । ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নুরুল হক নুর এ কথা বলেন।

তিনি বলেন, আশা করি, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন।

যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচনকে অন্যান্য একাডেমিক কার্যক্রমের মতোই একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করার উদ্যােগ গ্রহণ করুন, যেন প্রতিবছর যথাসময়ে নির্বাচন হয়।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি