• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশি মহিউদ্দিনের মরদেহ ফ্রিজে

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পি.এম.
শেয়ার করুন 0
কাজী মহিউদ্দিন পলাশ-ছবি সংগৃহীত
কাজী মহিউদ্দিন পলাশ-ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় কাজী মহিউদ্দিন পলাশ (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকার তিন দিন পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় প্রবাসীরা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতের বড় ভাই কাজী সালাউদ্দিন মাসুম জানান, জীবিকার তাগিদে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান পলাশ। পরে উইটব্যাংক এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রায় ১০ বছর পর দেশে ফিরে বিয়ে করেন তিনি। সর্বশেষ এক বছর আগে দেশে ছুটি কাটিয়ে পুনরায় দক্ষিণ আফ্রিকা ফিরে যান। তার তিন ও এক বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন পলাশ। স্ত্রী ও দুই সন্তানসহ তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি চিকিৎসক নিহত
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া