• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘আওয়ামী লীগ দেশকে দেউলিয়া করেছে’ : মঈন খান

  নরসিংদী প্রতিনিধি
প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের সময়ে জবাবদিহি ও গণতন্ত্র না থাকায় তারা শত শত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়নের সাধুরবাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, “আওয়ামী স্বৈরাচারের বিদায়ে ছাত্র-জনতার অবদান রয়েছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর লড়াই করেছে। সম্মিলিত আন্দোলনের ফলে আমরা পুনরায় মুক্ত হয়েছি। এখন সেই বিজয় সুসংগত করতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপি সবার সঙ্গে মিলেমিশে রাজনীতি করে। “আমরা হিংসা, সংঘাত বা লুটপাটে বিশ্বাস করি না। অতীতে একটি সন্ত্রাসী দল আমাদের গণতান্ত্রিক রাজনীতি করতে দেয়নি, তবু আমরা সংঘাতের বিপরীতে সংঘাত করিনি। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।”

পথসভায় পলাশ উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ




মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি