• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় ওঠার অপেক্ষায় লিটন

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
সাকিব আল হাসান-লিটন দাস-ছবি সংগৃহীত
সাকিব আল হাসান-লিটন দাস-ছবি সংগৃহীত

মাঝে কিছুদিন রান খরা থাকা সত্ত্বেও ব্যাট হাতে আবার ছন্দে ফিরেছেন লিটন দাস। নেদারল্যান্ডস সিরিজে দু'টি ফিফটির পর এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। এবার নতুন একটি রেকর্ড গড়ার সুযোগ লিটনের সামনে।

আজ (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৪ রান করলেই লিটন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। আর ৫৬ রান করলে তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান করার রেকর্ডের মালিক হবেন।

বর্তমানে সাকিব আল হাসান দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২,৫৫১ রান করেছেন। লিটনের রান বর্তমানে ২,৪৯৬। সাকিবকে পেছনে ফেলে লিটন অন্তত ১৭ ম্যাচ কম খেলে রেকর্ডটি নিজের করতে পারবেন।

চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। এছাড়া তিনি দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও নিজের দখলে নিয়েছেন। অধিনায়কত্বে ২০ ম্যাচে বাংলাদেশকে ১১ জয় এনে দিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না