• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাজার-বাউল সংগীতের ওপর হামলা সহ্য করব না: ফারুকী


প্রকাশ:  ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ পি.এম.
শেয়ার করুন 0
মাজার-বাউল সংগীতের ওপর হামলা সহ্য করব না: ফারুকী

নিজস্ব প্রতিবেদক

মাজার, বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (১০ জানুয়ারি) গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও (হামলা) হচ্ছে, সব জায়গায় না। একটি জায়গায় হলেও আমরা টলারেট করব না, আমরাদের অবস্থানটা খুব পরিষ্কার এই ব্যাপারে শূণ্য সহিষ্ণু।’

তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রতি মাসে অনেকগুলো আয়োজন হচ্ছে। কোনো মাসে ৫২, ৭০, ৭৫। বাউলদের ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারি, এই মাসে ১২টি সাধু মেলা ছিল, আমরা আগামী মাসে দ্বিগুণ করেছি। আগামী মাসে ২৪টি সাধু মেলা হবে। এটা আমাদের উদ্যোগ। এছাড়া, বেসরকারি উদ্যোগে হতেই থাকবে। শিল্প-সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার।’

নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে আরও বেশি পাশে পাওয়া বলে আশাবাদ ব্যক্ত করেন সংস্কৃতি উপদেষ্টা।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন জায়গায় মাজারে হামলা-ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছিল। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তখনও সরকারের পক্ষ থেকে এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। পরের কয়েক মাসে তা কমে আসে।

এরই মধ্যে গত বুধবার ময়মনসিংহ শহরে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে হামলা চালিয়ে মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর গভীর রাতে কয়েকশ মাদ্রাসা ছাত্র হামলা চালিয়ে ২০০ বছরের পুরনো মাজারের একটি অংশ ভেঙে ফেলে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহরের রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস