• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

রমজানে ন্যায্যমূল্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান আবদুস সালামের

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
নিউ মার্কেট ওভারব্রিজ উদ্বোধন কালে অলি-গলি, সামনের রাস্তা পরিষ্কার রাখা জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি-ছবি: সংগৃহীত
নিউ মার্কেট ওভারব্রিজ উদ্বোধন কালে অলি-গলি, সামনের রাস্তা পরিষ্কার রাখা জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি-ছবি: সংগৃহীত

রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, রমজানের  প্রতি সম্মান রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন জনগণ ন্যায্যমূল্যে পায়, সে ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় সিটি করপোরেশনকে সহযোগিতা করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের কল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন। অল্প সময়ের মধ্যেই জনগণের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।  

শনিবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর নিউ মার্কেট ওভারব্রিজ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, মার্কেট ও আশপাশের অলি-গলি এবং সামনের জায়গাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। সিটি করপোরেশনের সহযোগিতা প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জানাতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা বলেন, দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনের মাধ্যমে জনগণ বর্তমান সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের দাবি ধাপে ধাপে পূরণের চেষ্টা করা হবে।

সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র দোকান বসালে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিতে হবে। ঈদের পর ব্যবসায়ী ও হকারদের সঙ্গে বসে এ বিষয়ে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে । প্রয়োজনে সন্ধ্যাকালীন বাজার বা বিকল্প ব্যবস্থা করে হকারদের জন্য স্থান নির্ধারণ করা হবে বলে উল্লেখ করেন।

 তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন এবং ঢাকা মহানগরীসহ সারা দেশের জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা চান।

এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক, রেল, নৌমন্ত্রী শেখ রবিউল আলমসহ ও প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা প্রমুখ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার