• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গণঅধিকার পরিষদের একাংশের নতুন দল ঘোষণা


প্রকাশ:  ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:০২ পি.এম.
শেয়ার করুন 0
গণঅধিকার পরিষদের একাংশের নতুন দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের একাংশ এবার নতুন নামে রাজনৈতিক দল ঘোষণা করেছে। গণঅধিকার পরিষদের বদলে নতুন এই দলের নাম দেওয়া হয়েছে আমজনতার দল। কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে এই দলের আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) পল্টনের প্রীতম জামান টাওয়ারে এই দলের আত্মপ্রকাশ হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ তার নাম পরিবর্তন করে এখন থেকে ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে। এই পরিবর্তন আমাদের আগ্রাসনবিরোধী লড়াইয়ের সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সঙ্গে আরও সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস।

নাম পরিবর্তনের কারণ ও প্রেক্ষাপটের কথা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণঅধিকার পরিষদ’ নামে দলটি ২০২১ সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে। দলটি বেশ কিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে দুই ভাগে বিভক্ত হয় ২০ জুন, ২০২৩ তারিখের মাঝে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে আজ অবধি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। কাছাকাছি দুই দলের একই নাম হওয়ায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল। আগ্রাসনবিরোধী লড়াইকে আরও সুসংহত ও বিস্তৃত করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এমন নাম পরিহার করতে আমরা পূর্বের নাম গণঅধিকার পরিষদের পরিবর্তন করে ‘আমজনতার দল’ নামকরণ করছি। আজ থেকে গণঅধিকার পরিষদের কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন অংশের নাম ‘আমজনতার দল’ নামে পরিচিত হবে।

নিজেদের লক্ষ্য ও অঙ্গীকারের কথা তুলে ধরে এতে বলা হয়েছে, ‘আমজনতার দল’ প্রতিষ্ঠার লক্ষ্য আগ্রাসনের হাত থেকে মাতৃভূমিকে সুরক্ষিত রাখার পাশাপাশি, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা দুর্নীতি প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার সবার জন্য সহজলভ্য করতে কাজ চালিয়ে যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের সাতজন সহযোদ্ধা জীবন দান করে এবং শতাধিক আহত হয়। আমাদের দলটি অতীতে যেমন ছাত্র, যুবক, প্রবাসী, পেশাজীবী এবং পেশাজীবীদের নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও একইভাবে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবে।

স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি- এই স্লোগান ধারণ করে আমজনতার দল এগিয়ে যাবে এমনটা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের তিনটি মূলনীতি হলো সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসন।
 
ভিওডি বাংলা/এম

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি