• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩১ মার্চ ২০২৬, ১০:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলার দায়িত্বপ্রাপ্তরা। প্রজ্ঞাপন অনুযায়ী, তারা সবাই সংশ্লিষ্ট জেলার রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তি।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, এসব প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন এবং নির্ধারিত বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঢাকায় ইয়াছিন ফেরদৌস মোরাদ, নীলফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে একেএম মমিনুল হক, পাবনায় মোহাম্মদ জহুরুল ইসলাম, নড়াইলে মোস্তাফিজুর রহমান আলেক এবং বরগুনায় নজরুল ইসলাম মোল্লা দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া জামালপুরে সিরাজুল হক, গাজীপুরে ইশরাক আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জে আহম্মেদ আলী, চাঁদপুরে একেএম সলিম উল্যা সেলিম এবং ফেনীতে এম এ খালেককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে দুই দফায় মোট ৫৬ জনকে এ দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, এর আগে দেশের ১১টি সিটি করপোরেশনেও একইভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি