• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

চাঁদাবাজি’র ভুয়া অভিযোগে ভালুকা যুবদল নেতাকে শোকজ!


প্রকাশ:  ২৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
চাঁদাবাজি’র ভুয়া অভিযোগে ভালুকা যুবদল নেতাকে শোকজ!

মোক্তাদির হোসেন প্রান্তিক
‘চাঁদাবাজি’র ভুয়া অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান রাসেলকে কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। যার কাছে রাসেল চাঁদা চেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে তিনি নিজেও জানেন না। এমন কি থানায় অভিযোগপত্রটিও ভুয়া। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৯ শে জানুয়ারি রাসেলের চাঁদা দাবির ঘটনা উল্লেখ করে ভালুকা থানায় অভিযোগ করেন মোশাররফ হোসেন বাহার নামে এক ব্যক্তি। অথচ অভিযোগপত্রে অভিযোগকারীরও মোবাইল নম্বর ও এনআইডি নম্বর উল্লেখ নেই। এমনকি কোনো তদন্তকারী কর্মকর্তার নাম বা নম্বর দেয়া নেই। এক সপ্তাহের আগে থানায় অভিযোগ দিলেও কোনো তদন্তকারী কর্মকর্তা রাসেলের সঙ্গে যোগাযোগ করেনি। এমন কি অভিযোগে নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি.-এর নাম এবং ইঞ্জিনিয়ারের নাম উল্লেখ করা হয়েছে সে বিষয়ে ওই কোম্পানির ইঞ্জিনিয়ার জানেন না। অথচ এই ভুয়া অভিযোগের প্রেক্ষিতে গত ২৫শে জানুয়ারি কেন্দ্র থেকে রাসেলকে শোকজ করা হয়।   

চাঁদা দাবির অভিযোগটি ভুয়া দাবি করে ভালুকা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান রাসেল বলেন, ভরাডোবা গ্রামের মৃত হোসেন সরকারের ছেলে মো. মোশারফ হোসেন বাহার (৫০) ও মো. মোস্তাফিজ (৪৫) সাবেক এমপির ঘনিষ্ঠ আত্মীয়। তারা দীর্ঘদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করে আসছেন। গত ২১শে জানুয়ারি আমি তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছি। 

তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। থানায় যে অভিযোগের কথা বলা হচ্ছে, এটা ভুয়া। আমার সঙ্গে থানা থেকে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা যোগাযোগ করেনি। কেন্দ্র থেকে পাঠানো শোকজের জবাবও দেব। 

নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ এর কর্মরত ইঞ্জিনিয়ার আরাফাত বলেন, এই ধরনের ঘটনা সম্পর্কে আমি পুরোপুরি অবগত নই। অভিযোগে সম্পর্কে আমি শুনছি কিন্তু থানা থেকে আমার সাথে কেউ যোগাযোগ করেনি। এছাড়া চাঁদা চাওয়ার বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, আমার কাছে কেউ চাঁদা চায়নি। 

রাসেলের সঙ্গে বাহারের কথোপকথনের একটি অডিও প্রতিবেদকের হাতে রয়েছে। অডিওতে শোনা যায়, অভিযোগকারী বাহার বলছেন, এই অভিযোগ তিনি করেননি এবং চাঁদাবাজির বিষয়ে তিনি কিছুই জানেন না। 

জানতে চাইলে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামছুল হুদা খান বলেন, যে কেউ অভিযোগ/জিডি করতে পারেন। জিডিতে অবশ্যই নম্বর থাকবে। অভিযোগ তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে। ওই (২০ জানুয়ারি) তারিখে যদি কেউ অভিযোগ করে থাকে তাহলে ফাইল দেখে বলতে পারবো। 

তিনি বলেন, আসলে এখানে রাজনৈতিক বিষয় আছে, এটা নিয়ে কথা না বলাই ভালো।

এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, রাসেলের বিরুদ্ধে অভিযোগ আসার পর তাৎক্ষণিকভাবে তাকে শোকজ করেছি। এখন তদন্তে যদি অভিযোগ ভুয়া প্রমাণিত হয় তাহলে তা প্রত্যাহার করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি