• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘সেনা অভ্যুত্থান ঢাকায়, নজর দিল্লির’ সংবাদটি ভুয়া


প্রকাশ:  ৩১ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পি.এম.
শেয়ার করুন 0
‘সেনা অভ্যুত্থান ঢাকায়, নজর দিল্লির’ সংবাদটি ভুয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ‘সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশে সেনাবাহিনী অভ্যুত্থান নিয়ে যে সংবাদ পরিবেশন করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সিনেমার গল্প কাহিনী মতো। ভারতীয় গণমাধ্যম হাইব্রিড যুদ্ধের কৌশল ব্যবহার করছে, যা তাদের দীর্ঘদিনের প্রতিনিধি শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে যারা জুলাই ও আগস্ট মাসে তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এর (আপনাদের) গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই। যেমনটা কোনো বলিউড রোমান্টিক কমেডিতে থাকে না। আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে, আপনারা সাংবাদিকতা অনুশীলন করবেন বিশ্বে যা ঘটছে তার প্রমাণ সংগ্রহের ওপর ভিত্তি করে, নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস