• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

হত্যা ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
হত্যা ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

বগুড়ার শাজাহানপুর-শিবগঞ্জে হত্যা ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম ও শিবগঞ্জ থানা ওসি আব্দুল হান্নান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছামছুল হক ফকির (৫২) ও শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটন।

ছামছুল হক ফকির শাজাহানপুর উপজেলা খরনা ওমরদিঘি গ্রামের ছনি ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া আলতাফুননেছা খেলার মাঠ এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ছামছুল হক ফকিরকে গ্রেপ্তার করে। পরে রাতে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করেন। তিনি যুবদল নেতা ফোরকান হত্যা মামলার ৬০নং এজাহারভুক্ত আসামি।

শিবগঞ্জ থানা ওসি আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনকে (৪২) গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার ৩টি মামলায় রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি