• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৮ জুন ২০২৬, ০৫:২৬ পি.এম.
শেয়ার করুন 0
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর ফাইনাল আগামী ২০ জুন রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জমকালো এ সমাপনী ও ফাইনাল ম্যাচের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসী। এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহীনা ফেরদৌসী বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক ও নান্দনিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৯৯ লাখ ৪৯ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের অংশগ্রহণে এ আয়োজন এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে।

ইউনিয়ন বা পৌরসভা, উপজেলা বা থানা, জেলা, বিভাগ এবং জাতীয়—এই পাঁচ ধাপে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ প্রতিযোগিতা শেষে দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন বালক ও বালিকা দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

চলতি মাসের ৪ জুন জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়। এ পর্যায়ে মোট ১৬টি দল অংশ নেয়। ইতোমধ্যে প্রথম পর্ব, সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সম্পন্ন হয়েছে।

এবারের টুর্নামেন্টে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ৬৫ হাজার ৩৪২টি বালক দল এবং ৬৫ হাজার ৩২১টি বালিকা দল অংশ নেয়। বালক ও বালিকা মিলিয়ে এ বছর মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি অনন্য মাইলফলক।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস