• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৯ জুন ২০২৬, ০৪:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য শিক্ষা সফরের আয়োজন করেছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য শিক্ষা সফরের আয়োজন করেছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য শিক্ষা সফরের আয়োজন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৮ জুন) দিনব্যাপী আয়োজিত এ শিক্ষা সফরে সংসদ সদস্য নিজেই শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান এবং সেগুলোর ইতিহাস, গুরুত্ব ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। 

সফরে অংশ নেয়া শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন, সংসদ পাঠাগার, সংসদ অধিবেশন কক্ষ, নভোথিয়েটার এবং বাংলাদেশ সামরিক জাদুঘর পরিদর্শন করে।

সফরের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় সংসদ ভবন পরিদর্শন। সেখানে শিক্ষার্থীরা সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি সংসদ পাঠাগার ঘুরে দেখে। এ ছাড়া তারা সংসদ অধিবেশন কক্ষের গ্যালারিতে বসে সরাসরি সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণের বিরল সুযোগ লাভ করে, যা তাদের কাছে ছিল এক অনন্য অভিজ্ঞতা।

এ ছাড়া শিক্ষার্থীরা নভোথিয়েটারে আধুনিক বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক বিভিন্ন প্রদর্শনী উপভোগ করে। বাংলাদেশ সামরিক জাদুঘরে গিয়ে তারা দেশের সামরিক ইতিহাস, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান, বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং বীরত্বগাথার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। এসব স্থাপনা পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি ও রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।

ভিওডি বাংলা/জা   


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস