• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গুম-খুন-শিকার ও চব্বিশের শহীদ পরিবার

তারেক রহমানের ঈদ উপহার


প্রকাশ:  ১ মার্চ ২০২৫, ০৬:৩২ পি.এম.
শেয়ার করুন 0
তারেক রহমানের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় দলের গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রতি বছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ করবে ‘আমরা বিএনপি পরিবার'।  এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কর্তৃক দলের গুম, খুন ও আহতের পরিবার এবং চব্বিশের গণআন্দোলন চলাকালে শহীদ, আহত পরিবারের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণে সহায়তা করবে ‘আমরা বিএনপি পরিবার’। ইতিমধ্যে উক্ত ঈদ উপহারের বিষয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।  

ঈদ উপহার প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রমন বলেন, ‘ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল গুম, খুন ও আহত এবং সম্প্রতি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেয়া হবে।’

এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, “প্রতি বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসে বিএনপি’র গুম, খুন ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী পরিবারের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়। এক্ষেত্রে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহোযোগিতা করেন। গত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপহার দেয়া হয়, এবারেও দেয়া হবে। বরং এই সংখ্যা আরো বাড়বে।”

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে গুম, খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের মাঝে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার দেয়া হয়। প্রায় ১২০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ পৌঁছে দেয়া হয়। এবার এই সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে প্রায় ১৭০০-১৮০০ ছাড়িয়ে যেতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি