• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সিজনের আগেই বাজারে তরমুজ


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ০৫:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
সিজনের আগেই বাজারে তরমুজ

নিজস্ব প্রতিবেদক

রমজানের শুরুতেই রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে তরমুজ। তবে বিক্রি হচ্ছে একটু চড়া দামে। ক্রেতারাও ‘কোনো দরদাম না করেই’ বিক্রতার চাওয়া একদামে কিনে নিচ্ছেন তরমুজ। বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায়। রোববার (২ মার্চ) রোজার প্রথম দিনে রাজধানীর কারওয়ান বাজারে এ চিত্র দেখা গেছে।

বাজারটির ফলের বাজারে বেশ কয়েকটি তরমুজের দোকান বসেছে। কয়েকদিন আগেও যেখানে তরমুজের মাত্র দুই-একটি দোকান ছিল। রোজা উপলক্ষেই বাজারে তরমুজ এসেছে বলে ক্রেতাদের চাহিদাও বেশি।

কারওয়ান বাজারে কথা হলে তরমুজ বিক্রেতা মো. রকি বলেন, ‘আজকে তরমুজের বাজার একটু বাড়তি। এমন কোনো দোকানি নেই, যিনি তরমুজ কিনতে আসেনি। পাইকারি বাজারে তরমুজের চেয়ে দোকানদারই বেশি ছিল। তাই আমাদের বেশি দামে তরমুজ কিনতে হয়েছে। কেজিতে ১০ টাকা বেড়েছে, যা রোজার আগে ৪০ থেকে ৫০ টাকা কেজি ছিল।’

পাশেই তরমুজ বিক্রি করছিলেন ময়মনসিংহের নান্দাইলের নুরে আলম। তিনি বলেন, ‘তরমুজের দাম সেই অর্থে বাড়েনি। সব ধরণের ফলের দামই বেড়েছে। ৬০ টাকা কেজিতে তরমুজ, এটি খুব বেশি দাম নয়। রোজার আগেও ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে তরমুজ বিক্রি হয়েছে।’

এদিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ৫০ টাকা কেজিতে তরমুজ বিক্রি হতে দেখা গেছে। মহাখালীতেও ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বছর ঘুরে এসেছে পবিত্র মাহে রমজান। রোজার প্রথম দিনে ইফতার সামগ্রীর চাহিদাও বেশি থাকে। ফলে সকাল থেকেই সব কটি বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ইফতারের প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন। রোজা ও ইফতারে প্রয়োজন এমন প্রায় বেশিরভাগ পণ্যের দামই বেড়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক