• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আ.লীগ শাসনামল

বর্বরতা নথিভুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ০৬:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
বর্বরতা নথিভুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক
শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ পুলিশি বর্বরতার ডকুমেন্টস নথিভুক্ত করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতার নথিভুক্ত করতে হবে।
 
তার মতে, দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সমস্ত নৃশংসতার যথাযথ নথিভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। এই ডকুমেন্টেশন না হলে, সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত কঠিন হবে।

এ সময় প্রধান উপদেষ্টা জুলাই-আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় ধন্যবাদ জানান জাতিসংঘকে।
 
আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে তাদের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে প্রস্তুত।
 
লুইস প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক, ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে বাংলাদেশে সংঘটিত জুলাই আগস্ট গণহত্যার ফলাফল প্রকাশ করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি