• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বৈষম্য দূরীকরণ

অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে - অধ্যাপক আনোয়ার


প্রকাশ:  ৮ মার্চ ২০২৫, ০৭:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে - অধ্যাপক আনোয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক 

মেহনতী মানুষের প্রতি সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। যে গণইফতার কার্যক্রম রাষ্ট্রের উদ্যোগে হওয়ার কথা  ছিলো সেটি এবি পার্টি উদ্যোগে হচ্ছে । জুলাই গণঅভ্যুত্থানের আলোকে সরকারকে নাগরিকের মৌলিক অধিকার পূরণ করার আহবান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার।

শনিবার(৮ মার্চ) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ৭ম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণইফতারে বিশেষ অতিথি ছিলেন জনতার অধিকার পার্টির ( পিআরপির) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া।

তিনি  বলেন, আগামী দিনে এবি পার্টির নের্তৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে,  এবি পার্টির গণইফতার মাইলফলক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এটি রাজনৈতিক দলগুলোর জন্য অনুকরণীয়।

গণইফতারে আরো বক্তব্য রাখেন  জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কামাল হোসেনের সহধর্মিণী ফাতেমা বেগম ও এবি পার্টির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য এই গণইফতার আয়োজন গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ধনী গরীবের বৈষম্যের পরিমাণ অনেক বেশি, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে এই বৈষম্য দূরীকরণে উপযুক্ত কর্মসূচি হাতে নিতে হবে, যেটি নিয়ে এবি পার্টি কাজ করে চলেছে।

সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করার তাগিদ দেন। তিনি বলেন, এবি পার্টি জন্মলগ্ন থেকেই জণগণের অধিকার নিয়ে কাজ করছে। রাষ্ট্রের মালিক রাষ্ট্রের জনগণ, সেই মালিকানা জনগণের নিকট ফিরে দেওয়ার আন্দোলন করছে এবি পার্টি।

উপস্থিত জনতাকে উদ্দেশ্যে করে তিনি বলেন এবি পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার  পূরণ করা হবে। 

গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্স, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, এস এম ইকবাল হোসেন, এবি পেশাজীবির সদস্য সচিব মাহবুব শামীম, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিনের সদস্য সচিব মাসুদুর রহমান সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি