• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজধানীর ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার সামগ্রী বিতরণ


প্রকাশ:  ১১ মার্চ ২০২৫, ১০:৩৩ এ.এম.
শেয়ার করুন 0
রাজধানীর ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক 
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে তুরাগ থানাধানী ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সহযোগিতায় ধর্মপ্রাণ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) তুরাগের বাউনিয়া সুলতান মার্কেট এলাকায় ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর বলেন, দলের নির্দেশে বা কর্মসূচির অংশ হিসেবে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।  

এদিকে, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, দলীয় নির্দেশনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ওয়ার্ডের ধর্মপ্রাণ রোজাদার ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

তিনি বলেন, এই ইফতার আয়োজন কারও একক নয়, দলের সকল নেতাকর্মীদের সহযোগিতায় সবাই মিলে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। এভাবে দেশের জনগণের পাশে দাড়াতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা শুধু দলীয় নির্দেশনা পালন করি। 

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ৫২ নম্বর ওয়ার্ড  বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রোকন।

এসময় উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন জনি, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, 
২ নম্বর ইউনিট  বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ২ নম্বর ইউনিট বিএনপির  সভাপতি শাকিল, ২ নম্বর ইউনিট  বিএনপির সাধারণ সম্পাদক মো শওকত মাদবর, তুরাগ থানা যুবদলের সাবেক  সহ-সভাপতি, মো আরিফ হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ আকাশ আহাম্মেদ সদস্য সচিব ৫২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী রাকিব হাসান, ৫২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুল হালিম দেওয়ানসহ অন্যান্য নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি