• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নিরাপত্তারক্ষীদের জীবনের নিরাপত্তা নেই: জিএম কাদের


প্রকাশ:  ১২ মার্চ ২০২৫, ০৫:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অপব্যবহার করেছিল। অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে অপব্যবহার করেছিল। ফলে জনস্বার্থে এগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।’

বুধবার (১২ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীর সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে হয় ভেঙে চুড়ে তছনছ করে ফেলেছেন অথবা পূর্বের আওয়ামী লীগ সরকারের ন্যয় একইভাবে অপব্যবহার করছেন। এক কথায় প্রতিষ্ঠানসমূহের ধ্বংসের ধারাবাহিকতা অপরিবর্তিত আছে। ফলে, এই সকল প্রতিষ্ঠানের সেবার মান দিনে দিনে আরও নিম্নমূখী হচ্ছে। ঢালাওভাবে সবাইকে আওয়ামী লীগের দোসর বানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তারক্ষীদেরই জীবনেরই নিরাপত্তা নেই। এমন ভয়ার্ত পরিস্থিতি স্মরণকালে নেই বললেই চলে।’

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারের সক্ষমতা নেই। জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। মিছিল, সমাবেশ ও ইফতার অনুষ্ঠানের মত অহিংস এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে জাতীয় পার্টি। সাধারণ মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। এই সরকারের কোন নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।’

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি