• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাওলানা গাজী আতাউর রহমান

‘বেতন-বোনাস প্রাপ্তি নিশ্চিতে সরকারকে দায়িত্ব নিতে হবে’


প্রকাশ:  ১২ মার্চ ২০২৫, ০৭:০৩ পি.এম.
শেয়ার করুন 0
‘বেতন-বোনাস প্রাপ্তি নিশ্চিতে সরকারকে দায়িত্ব নিতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, শ্রমিকদের বেতন- বোনাসের সাথে শ্রমিকের অধিকার যেমন জড়িত তেমনি রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নও জড়িত। কারণ বেতন-বোনাসের জন্য শ্রমিকদের ক্ষোভকে কাজে লাগিয়ে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। তাই ঈদের আগেই শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের দায়িত্ব রাষ্ট্রকেই  নিতে হবে। 

বুধবার গাজীপুর সিটির টঙ্গীতে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি এ আহবান জানান।

গাজী আতাউর রহমান বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের নিজস্ব রীতি ও আইনে পরিচালিত হওয়ার কথা। কিন্তু বিগত সরকার দেশের অন্য সকল খাতের মতো ব্যবসা-বাণিজ্যকেও দলীয়করণ করে শিল্পখাতের স্বাভাবিক গতিপথকে ক্ষতিগ্রস্থ করেছে। যার ফলে ক্ষমতার পালাবদলের ফলে পোষাকখাতের কোন কোন প্রতিষ্ঠানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর দায় দেশের রাজনৈতিক সংস্কৃতি ও এক শ্রেণীর ব্যবসায়ীদের অসৎ নীতিবোধ। এর দায় নিরিহ শ্রমিক নেবে না। তাই যেসব প্রতিষ্ঠানে বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেসব প্রতিষ্ঠানের মালিকপক্ষের সম্পদ ক্রোক করে হলেও ২০ রোজার আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য অবিরাম চক্রান্ত করে যাচ্ছে। সহিংসতা ছড়িয়ে  রাষ্ট্রকে অনিরাপদ ও ব্যর্থ দেখাতে পারলে তাদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন করা সহজ হবে। এই সুযোগ তাদের দেয়া যাবে না। ধর্ষণ ও নারীর সাথে সহিংসতার ইস্যুতে সরকারকে আরো সক্রিয় হতে হবে, একই সাথে এই ইস্যুতে পানি ঘোলা করে কেউ হীন উদ্দেশ্য চরিতার্থ করতে চাইলে তাকেও প্রতিহত করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি