• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ


প্রকাশ:  ১২ মার্চ ২০২৫, ০৯:০৪ পি.এম.
শেয়ার করুন 0
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

স্পোর্টস প্রতিবেদক

মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছু দিন আগে। এরপর থেকেই গুঞ্জন ছিল, মাহমুদউল্লাহ রিয়াদও কি বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে? অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।  

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় লেখেন, ‘সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

তিনি তার সতীর্থ কোচ এবং বিশেষভাবে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার সব সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’  

পরিবারের অবদান তুলে ধরে মাহমুদউল্লাহ বলেন, ‘একটা বড় ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সদস্যদের, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকে আমার পাশে ছিলেন, আমার কোচ ও মেন্টর হিসেবে।’  

নিজের স্ত্রী ও সন্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সবশেষে ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে ছিল, ভালো ও খারাপ সময়ে আমার সহায়তা করেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।’  

অবসরের সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।’  

তিনি তার জাতীয় দল ও দেশের ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ‘আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না