• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মাহমুদউল্লাহর অবসরে সাকিবের আবেগঘন বার্তা


প্রকাশ:  ১৩ মার্চ ২০২৫, ০৬:০০ পি.এম.
শেয়ার করুন 0
মাহমুদউল্লাহর অবসরে সাকিবের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটে এক যুগের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের মাধ্যমে। টেস্ট ও টি-টোয়েন্টি ছাড়ার পর এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার অবসরের মাধ্যমে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে ‘পঞ্চপান্ডব’ অধ্যায়ের প্রায় ইতি ঘটল।

মাহমুদউল্লাহর অবসরকে ঘিরে ক্রিকেট অঙ্গনে চলছে নানা আলোচনা। সতীর্থরা একে একে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন তাকে। মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ইতোমধ্যেই মাহমুদউল্লাহর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। সেই তালিকায় যোগ দিলেন সাকিব আল হাসানও।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাহমুদউল্লাহকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব। সেখানে তিনি লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের বিষয়। মাঠের ভেতর ও বাইরে আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার পরিসংখ্যানই বলে দেয়, আপনি দলের জন্য কতটা নিবেদিত ছিলেন। আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং খেলার প্রতি ভালোবাসার জন্য পুরো দেশ আপনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় সফল করুন।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা মাহমুদউল্লাহ দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে ওঠেন। ওয়ানডেতে ২৩৯ ম্যাচে ৫,৬৮৯ রান করেছেন ৩৬ গড়ে, যেখানে রয়েছে চারটি সেঞ্চুরি ও ৩২টি ফিফটি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

টেস্ট ক্রিকেটেও রেখেছেন অবদান, ৫০ ম্যাচে ২,৯১৪ রান করার পাশাপাশি ৪৩ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতেও ছিলেন কার্যকর—১৪১ ম্যাচে করেছেন ২,৪৪৪ রান, উইকেট শিকার করেছেন ৪১টি।

মাহমুদউল্লাহর অবসরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায় শেষ হলো। তবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না