• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঢাকা স্টক এক্সচেঞ্জ

প্রধান সূচক বাড়লেও লেনদেন কমেছে


প্রকাশ:  ১৩ মার্চ ২০২৫, ১০:১০ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে বৃহস্পতিবারের (১৩ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে সাড়ে ৯ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। এদিন লেনদেনের পরিমাণ কমেছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনও কমেছে।

অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ২৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৫ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৯ দশমিক ৫৪ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২২৫ দশমিক ৬১ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক এক দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০১ দশমিক ৫৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৫ দশমিক ২৮ পয়েন্টে।

গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৫৬ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি ৬৪ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭৬ হাজার ৫৩৩ কোটি ৬১ লাখ টাকা।

আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৫৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৬৩ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ১৩ কোটি ১৫ লাখ টাকা, বিচ হ্যাচারির ১০ কোটি ৫৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৮১ লাখ টাকা, হাক্কানী পাল্পের আট কোটি ৩৫ লাখ টাকা, বিডি থাইয়ের সাত কোটি ৪৫ লাখ টাকা, রবি আজিয়াটার সাত কোটি ১৯ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের সাত কোটি আট লাখ টাকা এবং খান ব্রাদার্সের সাত কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্সে ফান্ডের  শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোলড স্টিলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন