• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মেসির গোল

কোয়ার্টার ফাইনালে মিয়ামি


প্রকাশ:  ১৪ মার্চ ২০২৫, ১১:১৬ এ.এম.
শেয়ার করুন 0
কোয়ার্টার ফাইনালে মিয়ামি

স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচ পর কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কাভালিয়ারের বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফিরেই গোল করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। কাভালিয়ারের বিপক্ষে দুই লেগের দুই ম্যাচেই জিতে আসরের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইন্টার মিয়ামি।

ম্যাচে শুরুর একাদশে নামেননি ইন্টার মিয়ামি অধিনায়ক। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মাঠে নামার পর সমর্থকদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস দেখা যায়। প্রথমার্ধে ১-০তে এগিয়ে থাকা মিয়ামি মেসির গোলের পর দুই লেগ মিলিয়ে ৪-০তে জিতেছে। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে লুইস সুয়ারেজের গোলের পর ৯২ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন মেসি।

ম্যাচের পর কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘আমরা জানি গত তিন ম্যাচে মেসি খেলছেন না। আমরা অবশ্যই চাইছিলাম সে খেলুক। কিন্তু আমাদের জানতে হবে তার মাঠে নামার সঠিক সময়টা কখন।’

‘আমার কাছে বিষয়টি ভালো লেগেছে, কারণ সে মাঠে ঠিকঠাকবোধ করছে। সে গোল করেছে। জ্যামাইকার মানুষ তার খেলা দেখতে পেরেছে। বিষয়টি অনেক ভালো, সবার জন্যই অসাধারণ একটি রাত।’

ক্যারিবিয়ান দীপপুঞ্জে প্রথমবার আনুষ্ঠানিক ম্যাচ খেলতে গিয়ে দারুণ অভ্যর্থনা পেয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। জ্যামাইকার সংস্কৃতি, বিনোদন এবং ক্রীড়ামন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে আসেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না