• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

আইপিএলে দুই বছর নিষিদ্ধ ব্রুক


প্রকাশ:  ১৪ মার্চ ২০২৫, ১২:০৮ পি.এম.
শেয়ার করুন 0
আইপিএলে দুই বছর নিষিদ্ধ ব্রুক

স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটকে সময় দিতে শেষ মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করার পর হ্যারি ব্রুককে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যম এই খবর জানায়।

ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে জস বাটলারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে ব্রুক। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তার চুক্তি ছিল। এর আগে গত মৌসুমে দাদীর মৃত্যুর কারণে দিল্লির সঙ্গে চুক্তি বাতিল করে সরে দাঁড়ান ব্রুক।

ব্রুকের নিষেধাজ্ঞার ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) জানানো হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা।

তিনি বলেন, গত বছর আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধনের আগেই প্রত্যেক খেলোয়াড়কে নতুন নিয়মের কথা জানিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। বিদেশি খেলোয়াড়রা যেন হুট করে নাম প্রত্যাহার করে না নেন, সেজন্য এই নিষেধাজ্ঞার শাস্তি চালু করা হয়েছে। সম্প্রতি নিলামে দল পাওয়ার পর বিদেশি খেলোয়াড়রা যেন ইনজুরি বাদে অযথার্থ বা ব্যক্তিগত কারণে সরে না দাঁড়ায়, সেটা ঠেকাতে এই পদক্ষেপ।

এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ব্রুক নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নাম তুলে নেন। আইপিএলে একটি মৌসুম খেলেন তিনি। ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা গেছে তাকে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করে প্রশংসিত হন তিনি।

নিষেধাজ্ঞা শেষে ২০২৭ সাল থেকে আবার আইপিএল খেলতে পারবেন ব্রুক।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না