• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘সাংবাদিকদের প্লট দিয়ে মামলার আসামি আমি’


প্রকাশ:  ১৪ মার্চ ২০২৫, ০৯:০৯ পি.এম.
শেয়ার করুন 0
‘সাংবাদিকদের প্লট দিয়ে মামলার আসামি আমি’

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোন কোন ব্যবসায়ীর সাথে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে তা সাংবাদিকরা লেখেন না। অথচ সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি। সাংবাদিকদের কলমের জোর অনেক। আপনাদের বলা লেখায় জাতির অনেক লাভ হবে। আবার ক্ষতিও হয়ে যেতে পারে। 

এ সময় মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণকারীদের বিচার দাবী করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির এই নেতা। শুক্রবার ডিআরইউ চত্ত্বরে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ডিআরইউ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মির্জা আব্বাস বলেন, আমি সাংবাদিকদের প্লট দেয়ার অপরাধে আসামি হয়েছি। মজার বিষয় হলো আমি একা আসামি, সাংবাদিকরা কেউ আসামি না। মামলাটি এখনো চলমান আছে। এই দু:খ কোন দিন ভুলতে পারব না। প্রত্যাশা ছিল সাংবাদিকরা আদালতে গিয়ে বিচারক মহোদয়কে বললেন যে এটা মিথ্যা মামলা।

ইফতারে দাওয়াত দেওয়ায় ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ সাবেক সভাপতি শাহজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও ডিআরইউ সহ-সভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক গাযী আনোয়ার।

উপস্থিত ছিলেন, ডিআরইউ সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, কবির আহমেদ খান, ডিআরইউ কল্যাণ সম্পাদক ও ইফতার কমিটির সদস্য সচিব রফিক মৃধা।

মোনাজাত পরিচালনা করেন সেগুনবাগিচা নূর মসজিদের খতিব আবুল হাসনাত।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি