• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শনিবার বিএনপির সঙ্গে বৈঠক জাতিসংঘ মহাসচিবের


প্রকাশ:  ১৫ মার্চ ২০২৫, ১২:০২ এ.এম.
শেয়ার করুন 0
শনিবার বিএনপির  সঙ্গে বৈঠক জাতিসংঘ মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন।

শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চারদিনের সফরে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৫টায় ঢাকায় পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আগমী রোববার সকালে আন্তোনিও গুতেরেসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

দ্বিতীয়বারের মতো ঢাকা সফরে আন্তোনিও গুতেরেস আজ শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। দুইজন একই ফ্লাইটে যান কক্সবাজারেও। বিমানবন্দর থেকে রোহিঙ্গা ক্যাম্পে যান আন্তোনিও গুতেরেস।

অন্যদিকে, সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করেন এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। তারপর তিনিও যান রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর ১ লাখ মানুষের সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।

প্রধান উপদেষ্টার উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এছাড়া, রোহিঙ্গাদের কথা শুনেন জাতিসংঘের মহাসচিব এবং সেখানে তিনি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি