• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বিদেশী লিগে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে মাসুরা-রূপনার


প্রকাশ:  ১৫ মার্চ ২০২৫, ০১:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
বিদেশী লিগে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে মাসুরা-রূপনার

ক্রীড়া ডেস্ক

অবশেষে বিদেশী লিগে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মাসুরার। তবে তিনি একা নন, তার সঙ্গে ভুটান যাচ্ছেন আরেক নারী ফুটবলার গোলরক্ষক রূপনা চাকমা। দুইজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন। এরই মধ্যে বাফুফে এই দুই খেলোয়াড়কে ভুটানের লিগ খেলার ছাড়পত্র দিয়েছে। সাতক্ষীরার নিজ বাড়ি থেকে এ কথা জানিয়েছেন মাসুরা পারভীন।

মাসুরা বলেন, ‘সভাপতি মহোদয় (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) আমাদের বলেছিলেন, ক্যাম্প ছুটি থাকছে। আমরা চাইলে বাফুফে ভবনে থেকে কিংবা বিকেএসপিতে অনুশীলন করতে পারি। তবে আমরা বাড়ীতেই আছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা বিদেশের লিগে খেলবো। এখন সেই স্বপ্ন পূরণের পথে।

আগামী ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। ক্লাব চাইলে মাসুরারা ঈদের আগেই চলে যাবেন থিম্পুতে। না হলে ঈদের পরপরই। প্রায় ৬ মাস ধরে চলবে ভুটানের লিগ। এ সময়ের মধ্যে এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলে সেখান থেকে এসেই খেলবেন।

ভুটানের ক্লাব কেমন সম্মানী দেবে এ প্রসঙ্গে মাসুরা জানান, ‘সম্মানী কোনো বিষয় না। আমি সেটাকে গুরুত্বও দেইনি। আমি গুরত্ব দিচ্ছি খেলাকে। এখন যেহেতু ক্যাম্প ছুটি আছে, এই সময়টায় নিজেকে খেলার মধ্যে রাখতে চাই। ট্রান্সপোর্ট ইউনাইটেড আমাকে যে সম্মানী দেবে তার চেয়ে বেশি প্রস্তাব দিয়েছিল ভুটানের আরেকটি ক্লাব। আমি যেহেতু এই ক্লাবকে কথা দিয়েছি, তাই এই ক্লাবেই যাবো।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না