• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে বিএনপি: তারেক রহমান


প্রকাশ:  ১৭ মার্চ ২০২৫, ০৭:৪০ পি.এম.
শেয়ার করুন 0
১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে বিএনপি: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
আবারও ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপিকে ১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে। দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তাই এখন অনলাইনের সহযোদ্ধাদের সহযোগিতা প্রয়োজন।

সোমবার (১৭ মার্চ) অনলাইন এক্টিভিস্টদের সম্মানে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)।

এসময় জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে তারেক বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি সেই নির্বাচন চায়। কেননা জবাবদিহি সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব।

বিগত আন্দোলনে অনলাইন এক্টিভিস্টদের ভূমিকার প্রশংসার পাশাপাশি নতুন ষড়যন্ত্র মোকাবেলায়ও তাদের এগিয়ে আসার আহবান জানান তারেক রহমান।

বলেন, মতপার্থক্য থাকবে, তবে অনলাইন এক্টিভিস্টদের যুক্তি, তর্ক দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। 

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যতো বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি পেয়েছে, ততোবারই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। নতুন ভোটারদের কাছে যেতে হবে, এগুলো জানাতে হবে। ৩১ দফা সম্পর্কেও জানাতে হবে। রাষ্ট্র মেরামতের পরিকল্পনা আড়াই বছর আগেই বিএনপি দিয়েছে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি