• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে- আমিনুল হক


প্রকাশ:  ১৮ মার্চ ২০২৫, ০৯:২৮ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি জনগণের জন্য রাজনীতি করে- আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে। বিএনপির রাজনীতি যে জনগণের জন্য এই বার্তা সারাদেশের মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার ১৮ মার্চ রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদ মাঠে দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার এর পিতা মরহুম শাজাহান তালুকদার এর স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমিনুল হক বলেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এই অঙ্গীকার নিয়েই আমাদের এগুতে হবে। 

তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকার বিগত ১৫ বছর ধরে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই ধ্বংসস্তুপ হওয়া সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিপূর্ণ সংষ্কার হবে। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন আফাজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, মিন্নত আলী,আব্দুস সালাম, শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার, শাহাজাহান আলী, দেলোয়ার হোসেন সবুজ, উত্তরা পূর্ব থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, বিমানবন্দর থানা বিএনপি আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আল আমিন সরকার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল, ৪৮ নং ওয়ার্ড সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, ৫০ নং ওয়ার্ডের সভাপতি সালাউদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, থানা আহ্বায়ক কমিটির সদস্য সেলিম রেজা, হারুনুর রশিদ ভুট্টো এছাড়াও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি