• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এশিয়ান কাপ বাছাইপর্ব

বাংলাদেশ দলে সুযোগ পেলেন যারা


প্রকাশ:  ২০ মার্চ ২০২৫, ০১:০৪ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ দলে সুযোগ পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতিমধ্যে দেশ ছাড়া এই দলে অনুমিতভাবেই আছেন হামজা চৌধুরী।

আগের ঘোষিত ২৯ জনের দল থেকে বাদ পড়েছেন তিন ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজ উদ্দিন। ইতালিপ্রবাসী ফাহামিদুলের বাদ পড়ার বিষয়টি আগেই জানাজানি হয়েছিল।

এই দলে গোলকিপার তিনজন, রক্ষণভাগে সাতজন, আক্রমণভাগে খেলবেন পাঁচজন। মাঝমাঠের খেলোয়াড়দের আধিক্য বেশি নয়জন। হামজার সঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া, শেখ মোরছালিনের মতো উঠতি তারকা, কানাডায় দীর্ঘ দিন কাটিয়ে আসা সৈয়দ শাহ কাজেম কিরমানি আছেন এই তালিকায়। শাহ কাজেমের আরেক পরিচয় বাংলাদেশের সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে।

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে (স্থানীয়দের কাছে পোলো গ্রাউন্ড নামে পরিচিত) আগামী মঙ্গলবার সন্ধ্যায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

ভারত ম্যাচের বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।

মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না