• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বোলিং অ্যাকশনের বৈধতা পেলেন সাকিব


প্রকাশ:  ২০ মার্চ ২০২৫, ০২:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি
ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসানকে নিয়ে অবশেষে একটা ভালো খবর পাওয়া গেলো। ইংল্যান্ডে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন তিনি। এতে বল করতে আর কোনো বাধা থাকলো না সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। ফলে বোলিং নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেলেন সাকিব আল হাসান।

গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর বার্মিংহামের অনতিদূরের এই লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। চেন্নাইয়ের পরের পরীক্ষায়ও সুসংবাদ পাননি তিনি, যেটা পেলেন এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ফিরে গিয়ে।

লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাঁর সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল। তাঁর বোলিং অ্যাকশন এখন বৈধ। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।

সূত্র জানিয়েছে, এ পরীক্ষার উদ্দেশ্যে গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে দুই সপ্তাহের মতো থেকে সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালেই। অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ, জিমনেসিয়াম সব লজিস্টিক সুবিধাই সাকিব সেখানে পেয়েছেন। অবশ্য সারেরও উদ্দেশ্য আছে তাতে। রাজনৈতিক কারণে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত সাকিবকে দলে পেতে চায় তারা।

এর আগে, গেল সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি লিগ খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় ইসিবি। এরপর আইসিসির পক্ষ থেকেও আসে নিষেধাজ্ঞা। যদিও বেশ কয়েকবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছিলেন সাকিব। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না